৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস | Daily AjKaler Kontho

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৫, ৫:৩৬ পূর্বাহ্ন
৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

আজকালের কন্ঠ ডেস্ক : দেশজুড়ে অব্যাহত রয়েছে আষাঢ়ের বৃষ্টি। এ অবস্থায় দেশের পাঁচটি বিভাগের কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এসব কথা জানান।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

আরও বলা হয়, সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে।