বাউফলে পোনা মাছ অবমুক্ত করণ | Daily AjKaler Kontho

বাউফলে পোনা মাছ অবমুক্ত করণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৫, ৩:১০ অপরাহ্ন
বাউফলে পোনা মাছ অবমুক্ত করণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের আওতাধীন উন্মুক্ত জলাশয় ও খালে ১৫শত কেজি রুই কাতলা ও মৃগেল মাছ অবমুক্ত করা হয়।

আজ ( ৪ জুলাই) শুক্রবার সকালে উপজেলা পরিষদ সলগ্ন আলগী ও তেতুলিয়া নদীর মোহনায় পোনা মাছগুলো অবমুক্ত করা হয়।

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় মাছগুলো অবমুক্ত করণের সময় উপস্থিত ছিলেন, ইউএনও আমিনুল ইসলাম ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ঝান্টা।