বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন | Daily AjKaler Kontho

বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশ বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি দেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার অনন্য উদাহরণ।

তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।

আজকালের কন্ঠ/আর বি