ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২, ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন

ব্যুরো চীফ ময়মনসিংহ : বুধবার (০২ জুলাই) ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

বৃক্ষমেলার উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবাইকে বৃক্ষ রোপণে উৎসাহিত হতে হবে। এ ধরনের মেলা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও সবুজায়নের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা স্টলে প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। আগামী কয়েক দিনব্যাপী চলবে এ বৃক্ষমেলা।

পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবারের বৃক্ষমেলায় অংশগ্রহণ করেছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারি মালিকেরা।

আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো