সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ | Daily AjKaler Kontho

সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন
সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

আজকালের কন্ঠ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই সাক্ষাতে মিলিত হন তারা। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়।

এর আগে একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি