২৫ শে জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ | Daily AjKaler Kontho

২৫ শে জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৫, ২০২৫, ৮:০২ অপরাহ্ন
২৫ শে জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

ব্যুরো চীফ ময়মনসিংহ : বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ এর আয়োজনে শহরে আজ সকালবেলায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

“প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি” প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র‍্যালিটি। এতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (ময়মনসিংহ) প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন, শিক্ষা ও পরিবেশ আন্দোলনের প্রতিনিধি, শিক্ষক ও পরিবেশবিদগণ।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এই উদ্যোগে পরিবেশ সচেতনতা বাড়াতে জনগণের অংশগ্রহণ ও আগ্রহ ছিল লক্ষণীয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান।

আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো