হোমনায় ৯ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মা'দক কারবারি আ'টক | Daily AjKaler Kontho

হোমনায় ৯ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মা’দক কারবারি আ’টক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২২, ২০২৫, ৬:২০ অপরাহ্ন
হোমনায় ৯ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মা’দক কারবারি আ’টক

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় ৯ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মোঃ গোলাম সারোয়ার সিয়াম (২৬) ও মোঃ রুমেল ইসলাম (২৩) নামের দুই মাদক কারবারি আটক করেছে হোমনা থানা পুলিশ।

শনিবার (২১ জুন) রাত দেড় টায় উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের কে আটক করা হয়।আটককৃত মোঃ গোলাম সারোয়ার সিয়াম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাপাসিয়াপাড়ার মৃত গোলাম রাব্বানীর ছেলে এবং অপর আটককৃত মোঃ রুমেল ইসলাম (২৩) ঢাকার বাসাবো থানার সবুজবাগের আবু তাহেরের ছেলে।

থানা সুত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া ০৩ নং ওয়ার্ড এলাকাধীন ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসান। এসময় সাদা রংয়ের একটি প্রাইভেটকার কে থামানোর সংকেত দিলে গাড়িটি দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সের সহায়তায় গাড়িটিকে আটক করা হয়। এসময় গাড়ির ভিতরে থাকা দুজনকে দ্রুত যাবার কারন জিজ্ঞেস করলে গাড়িতে মাদক আছে বলে তারা জানান।

এসময় গাড়িটি তল্লাশি চালিয়ে সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৩ টি পলিথিন প্যাকেট হতে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক সাদা রংয়ের প্রাইভেটকার সহ তাদের কে আটক করা হয়।হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, মাদকদ্রব্যসহ দুজন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হবে।

আজকালের কন্ঠ/রাণী/রাসেল আহমেদ