মিরসরাইয়ে ড্রাম ট্রাক-লরির সংঘর্ষে নিহত ২ | Daily AjKaler Kontho

মিরসরাইয়ে ড্রাম ট্রাক-লরির সংঘর্ষে নিহত ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২২, ২০২৫, ২:২৭ অপরাহ্ন
মিরসরাইয়ে ড্রাম ট্রাক-লরির সংঘর্ষে নিহত ২

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামে মিরসরাইয়ে ওভারটেক করতে গিয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯) ও তার সহকারী রবিউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।

রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৭টা দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ড্রামট্রাক চালক মো. ফারুক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের পুত্র এবং চালকের সহকারী নিহত রবিউল টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের পুত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে মহাসড়কের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রামট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, চলন্ত লরির পেছনে ড্রামট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়িগুলো থানার হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/রাহাত/নুর