উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী হুজুর অসুস্থ | Daily AjKaler Kontho

উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী হুজুর অসুস্থ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২০, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন
উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী হুজুর অসুস্থ

ব্যুরো চীফ ময়মনসিংহ : বৃহত্তর ময়মনসিংহের ইত্তেফাক উলামা পরিষদের শুরা সভার সম্মানিত সভাপতি, যুগ শ্রেষ্ঠ আলেম ও শায়খুল হাদীস, জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম-এর সদরুল মুহতামিম আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী (দা.বা.) গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হুজুরের অসুস্থতার খবরে ময়মনসিংহসহ সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, তার ছাত্র, ভক্ত-অনুরাগী এবং অনুসারীরা হুজুরের দ্রুত আরোগ্য ও দীর্ঘ হায়াত কামনায় আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করছেন।

আল্লামা হাফিজ্জী হুজুর একাধারে একজন আধ্যাত্মিক রাহবার, প্রজ্ঞাবান মুরব্বী, যুগান্তকারী আলেম ও অসংখ্য আলেমে দ্বীন তৈরির কারিগর। তিনি কখনোই কোনো গুজব, বিদ্বেষ কিংবা দুনিয়াবি মোহে নিজেকে বিলিয়ে দেননি, বরং তার মুখে সর্বদা সত্য ও ইসলামের নসিহত উচ্চারিত হয়েছে।

একজন অনুসারী আবেগঘন ভাষায় বলেন, “আমি যখন থেকে ওয়াজ বুঝি, তখন থেকেই হুজুর আমার প্রিয়। তিনি কখনো কাউকে নিয়ে অপবাদ দেন না, মিথ্যার আশ্রয় নেন না। কাঠগোলা মসজিদে একবার হুজুরের সঙ্গে একান্তে দেখা ও কথা বলার সুযোগ হয়েছিল, আজও সেই মুহূর্ত মনে আছে। হুজুরের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা দেখে গর্ব হয়।”

সকলের প্রতি অনুরোধ, এই সময় হুজুরের জন্য দোয়া করুন যেন মহান আল্লাহ তাআলা তাঁকে দ্রুত সুস্থতা দান করেন, নেক হায়াত দিয়ে আবারো আমাদের মাঝে ফিরিয়ে দেন।

হুজুরের সুস্থতা মানেই আমাদের আধ্যাত্মিক শক্তি ফিরিয়ে পাওয়া। আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের এই রত্নসম আলেমকে দ্রুত আরোগ্য দান করেন।