বড়াইগ্রামে সেনা অভিযানে দেশীয় মদ তৈরির আসর ভেঙে নারী আটক | Daily AjKaler Kontho

বড়াইগ্রামে সেনা অভিযানে দেশীয় মদ তৈরির আসর ভেঙে নারী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৭, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন
বড়াইগ্রামে সেনা অভিযানে দেশীয় মদ তৈরির আসর ভেঙে নারী আটক

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গঠনে নিরবিচারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার চক বড়াই গ্রামে অভিযান চালিয়ে দেশীয় মদ উৎপাদনের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।

১৭ জুন ২০২৫, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোছাঃ শিরিন খাতুন (স্বামী: মোঃ হাফিজুর আলী)-কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করে।

অভিযানকালে সেনাবাহিনী তার বাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করে—
বাংলা মদ: ৩ লিটার
ফার্মেন্টেড তরল: ২০ লিটার
চিটাগুড়: ৩ কেজি

পরবর্তীতে আটককৃত শিরিন খাতুনকে আইনি প্রক্রিয়ার জন্য বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

এলাকাবাসী জানায়, সেনাবাহিনীর এমন উদ্যোগে জনমনে স্বস্তি ফিরে এসেছে। মাদক নির্মূলে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি এলাকার জন্য একটি আশার আলো।