ডিমলায় ৯ মাসের অন্ত:সত্বা নারীসহ ২ জনের লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

ডিমলায় ৯ মাসের অন্ত:সত্বা নারীসহ ২ জনের লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৭, ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
ডিমলায় ৯ মাসের অন্ত:সত্বা নারীসহ ২ জনের লাশ উদ্ধার

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় একজন ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী ও এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে পৃথক পৃথক স্থানে এই ঘটনা ঘটেছে।

অন্তঃসত্ত্বা নারীর নাম শিলা রানী (১৮)। তিনি উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি নাউতারা গ্রামের সুশীল অধিকারীর কন্যা এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের সোনামনির ডাঙ্গা নিজপাড়া গ্রামের রাজমিস্ত্রি প্রশান্ত চন্দ্রের স্ত্রী।

তার গর্ভে ৯ মাসের একটি সন্তান রহিয়াছে। সবার অগোচরে ১৭ জুন (মঙ্গলবার) সকালে তিনি নিজ ঘরে আত্মহত্যা করেছে বলে দাবি স্বামীর পরিবারের। তবে এলাকাবাসী সূত্রে জানা যায় আত্মহত্যার বিষয়টি রহস্যজনক।

অপরদিকে নিহত কিশোর হলো খগাখরিবাড়ি ইউনিয়নের দোহলপাড়া কামারের ডাঙ্গা গ্রামের বাচ্চা মিয়ার পুত্র নূরন্নবী ইসলাম (১৭)।

পরিবার সূত্রে জানা যায় মা শেফালী ছেলে নুরুন্নবী প্রতিদিন গভীর রাতে বাড়ি আশায় ছেলেকে গালিগালাজ করার কারণেই রাতেই ভাতের প্লেট লাথি দিয়ে বাড়ির বাহিরে চলে যায়। পরের দিন সকাল বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত লাশ পাওয়া যায়।

এলাকাবাসী থানায় সংবাদ দিলে নুরুন্নবী ও শিলা রানীর পৃথক দুইটি লাশ ডিমলা থানার এসআই সাজু ও এসআই পংকজ চন্দ্র বর্মন প্রাথমিক সুরুতহাল শেষে লাশ থানায় নিয়ে আসে।

এই বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. ফজলে এলাহী বলেন, গৃহবধূর ও কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে থানায় পৃথক দুইটি ইউডি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৩১ ও ৩২। আগামীকাল সকালে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।