নড়াইলে মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা | Daily AjKaler Kontho

নড়াইলে মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
নড়াইলে মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর  আত্মহত্যা

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার সাথে অভিমান করে শ্রীবর্ণা সাহা আদ্রিতা (১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১৫ জুন) দুপুরে লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌরসভার সরকারপাড়ায় এই ঘটনা ঘটেছে। মৃত শ্রীবর্ণা সাহা আদ্রিতা লোহাগড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সরকার পাড়ার গৌতম কুমার সাহার মেয়ে। সে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শ্রীবর্ণা সাহা আদ্রিতা কিছুদিন ধরে তার বাবার কাছে একটি স্মার্ট মোবাইল ফোনের আবদার করে আসছিল। তার বাবা তাকে স্মার্টফোন কিনে না দেওয়ায় পরিবারের প্রতি অভিমান করে আজ রবিবার দুপুরে সে তার নিজের ঘরে গলায় ফাঁস দেয়। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।