বাঘায় ১০০গ্রাম গাঁজাসহ আটক ১ | Daily AjKaler Kontho

বাঘায় ১০০গ্রাম গাঁজাসহ আটক ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন
বাঘায় ১০০গ্রাম গাঁজাসহ আটক ১

বাঘা(রাজশাহী)প্রতিনিধি : রাজশাহীর বাঘায় সাইফুল ইসলাম (৪৮) নামে একজনকে ১০০গ্রাম গাঁজাসহ আটক করেছে বাঘা থানা পুলিশ। শনিবার(১৪ জুন) উপজেলার তেঁথুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে তেঁথুলিয়া(মাউথপাড়া) গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

‎বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান জানান,শনিবার(১৪জুন) বাঘা থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে তেঁথুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪৮)কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে নিয়মিত মামলা রুজু করা হয়। রবিবার(১৫ জুন) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।