বাকেরগঞ্জে ১০ টি চোরাই অটোরিকশা উদ্ধারসহ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জে ১০ টি চোরাই অটোরিকশা উদ্ধারসহ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৩, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন
বাকেরগঞ্জে ১০ টি চোরাই অটোরিকশা উদ্ধারসহ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার ওসি মো: আবুল কালামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। এই অভিযানে ১০ টি চোরাই অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন ) সকার ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ।

গ্রেপ্তারকৃতরা হলেন, রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজার -মৃত ইয়াকুব আলী মৃধা পুত্র মোঃ শহিদুল মৃধা দাওকাঠী গ্রামের মোঃ হিরন ও রাজশাহী জেলার দীঘির পারিলা গ্রামের রাহিনুল ইসলাম হৃদয়।

গতকাল (বৃহস্পতিবার) ১২ই জুন গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে মোঃ শহিদুল মৃধার অটোরিকশা বিক্রির একটি দোকানে পুলিশ অভিযান চালিয়ে এই চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেন। তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে অটোরিক্সা চুরি ও চোরাইকৃত অটো রিক্সা ক্রায় করে আসছিলেন বলেও জানিয়েছেন পুলিশ।

আসামিদের আজ শুক্রবার সকাল ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল কালাম আজাদ।