নাটোরে সেনাবাহিনীর অভিযানে আটক মাদক ব্যবসায়ী | Daily AjKaler Kontho

নাটোরে সেনাবাহিনীর অভিযানে আটক মাদক ব্যবসায়ী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৩, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন
নাটোরে সেনাবাহিনীর অভিযানে আটক মাদক ব্যবসায়ী

নাটোর প্রতিনিধি : দীঘাপাতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামে ২০০ গ্রাম গাঁজাসহ ধরা পড়ে শিমুল, মাদকমুক্ত সমাজ গঠনে সেনাবাহিনীর দৃঢ় অবস্থান আবারও প্রমাণিত হলো নাটোরে।

শুক্রবার (১৩ জুন) ভোররাতে নাটোর সদর উপজেলার দীঘাপাতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক সফল অভিযানে শিমুল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল।

রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়। সন্দেহভাজন শিমুলকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হলে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত আনুমানিক ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর সদস্যরা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুল গাঁজার মালিকানা এবং তা বিক্রির উদ্দেশ্যে বহনের কথা স্বীকার করেছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, পশ্চিম হাগুড়িয়া গ্রামে বেশ কিছুদিন ধরেই গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের অবাধ চলাচল লক্ষ্য করা যাচ্ছিল। সেনাবাহিনীর এই হঠাৎ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

মাদক নির্মূলে সেনাবাহিনীর এই অভিযান এলাকাবাসীর মধ্যে আশার আলো জাগিয়েছে। স্থানীয়রা এই ধরনের নিয়মিত অভিযান চালানোর দাবি জানান এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।