জুয়া খেলা ও মাদক বিক্রির অভিযোগ উঠেছে মফিদুলের বিরুদ্ধে | Daily AjKaler Kontho

জুয়া খেলা ও মাদক বিক্রির অভিযোগ উঠেছে মফিদুলের বিরুদ্ধে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
জুয়া খেলা ও মাদক বিক্রির অভিযোগ উঠেছে মফিদুলের বিরুদ্ধে

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালি ইউনিয়নের বিএনপি নেতার বিরুদ্ধে জুয়া খেলা ও মাদক বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণের একাংশ অভিযোগ করেছেন, ওই মফিদুল,শামীম এর নেতৃত্বে আলম বডু দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অবৈধ কার্যক্রমে লিপ্ত রয়েছেন, যার মধ্যে রয়েছে প্রকাশ্য জুয়ার আসর ও গোপনে মাদক ব্যবসা।

জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন চায়ের দোকান ও পরিত্যক্ত স্থানে রাতের আঁধারে জুয়ার আসর বসে, আর এসবের পেছনে রয়েছেন মফিদুল।
এছাড়া, স্থানীয় কিছু যুবককে ব্যবহার করে মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এতে করে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ ব্যক্তি বলেন, যুব সমাজ ধংশ হয়ে পরবে”তিনি নেতা পরিচয়ে এসব করছে, কেউ কিছু বলতে পারছে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

এ বিষয়ে অভিযুক্ত মফিদুল এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আলম (বডু) বলেন, এ জুয়া মফিদুল চালায়। আমি তার সাথে আছি কাজ করি । তবে মফিদুল নাকি প্রশাসনকে ম্যানেজ করে চালায়।

মওলা জানান, জুয়ার বিষয়টি সত্য প্রতিদিনই হয়।

আবুবকর সিদ্দিক বলেন,এই জুয়া খেলা দুই থানা এলাকায় হয় বলে চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে জুয়ারীরা এসে জরো হয়ে এলাকায় শৃঙ্খলা সৃষ্টি করে।

কোতোয়ালী মডেল থানা এবং গৌরিপুর থানা এলাকায় তবে ভাবখালিতে চালাচ্ছে। আমরা এলাকাবাসী কিছু বললেই বিভিন্ন হুমকি দেয় স্থানীয় মফিদুল।বহিরাগত লোকজন এনে জুয়া খেলা মাদক দিয়ে এলাকা নষ্ট করছে। তবে কিছুদিন আগে পুলিশের যৌথ অভিযানে বন্ধ হলেও পুনরায় জুয়া ও মাদক চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এলাকায় চুরির উপদ্রব বেড়েছে।

স্থানীয় সচেতন মহল অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন,আমি নতুন যোগদান করেছি বিষয়টি আমি জানিনা তবে আমার থানা এলাকায় কোন জুয়া মাদক চলবে না। আমরা জড়িতদের বিরুদ্ধে দূত আইননুসারে ব্যবস্থা নিব।