হোমনায় বেপরোয়া সিএনজির ধাক্কায় শিশু নি*হত | Daily AjKaler Kontho

হোমনায় বেপরোয়া সিএনজির ধাক্কায় শিশু নি*হত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৮, ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
হোমনায় বেপরোয়া সিএনজির ধাক্কায় শিশু নি*হত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় সিএনজি চালিত অটোরিকশার (সিএনজি) ধাক্কায় মোঃ রিফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৮ জুন) দুপুর আনুমানিক ২ ঘটিকায় উপজেলার দুলালপুর টু রামকৃষ্ণপুর সড়কের দৌলতপুর গ্রামে এ দুর্ঘ’টনা ঘটে। নিহত শিশুটি দৌলতপুর গ্রামের মোঃ লিটন মিয়ার ছেলে।

স্থানীয়সূত্রে জানাযায়, রিফাত দুপুরে বাই সাইকেল চালিয়ে দুলালপুর বাজারের দিকে যাচ্ছিল। এসময় রামকৃষ্ণপুর থেকে দুলালপুরের দিকে বেপরোয়া গতিতে ছুটে চলা একটি অটোরিক্সা (সিএনজি) তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় তার মাথা গুরতর জখম হয় ও মাথা থেকে মগজ বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকে। এসময় সিএনজি চালক দ্রতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা শিশুটি কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।

হোমনা থানার এস আই এহসানুল হাসান জানান, এ বিষয়ে থানাকে অবগত করা হয়নি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।