হানিফ পরিবহনের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী আহত | Daily AjKaler Kontho

হানিফ পরিবহনের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী আহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৮, ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
হানিফ পরিবহনের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী আহত

এ,এস,মামুন,গৌরনদী প্রতিনিধি : বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল নামক এলাকায় রবিবার বিকেলে বেপরোয়াগতির হানিফ পরিবহনের ধাক্কায় ইজিবাইক চালকসহ চার যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন,ঢাকাগামী বেপরোয়াগতির হানিফ পরিবহনের একটি বাস দূর্ঘটনাস্থল অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ছিটকে মহাসড়কের পাশে পরে দুর্ঘটনা হয়।