আলীকদম জোনের উদ্যোগে পর্যটন শিল্পের উন্নয়ন বিভিন্ন পর্যায়ের কমিটির সাথে মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

আলীকদম জোনের উদ্যোগে পর্যটন শিল্পের উন্নয়ন বিভিন্ন পর্যায়ের কমিটির সাথে মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
আলীকদম জোনের উদ্যোগে পর্যটন শিল্পের উন্নয়ন বিভিন্ন পর্যায়ের কমিটির সাথে মতবিনিময় সভা

মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৫ জুন ২০২৫ তারিখ মুরং কমপ্লেক্সের অডিটোরিয়ামে আলীকদম সেনা জোনের আয়োজন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় আলীকদম ও লামা উপজেলার নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বর্তমানে প্রতিকূল আবহাওয়ার কারণে দূর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী সকলের কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা বা তাদের জীবন যাত্রার ব্যাঘাত হচ্ছে কিনা তার সম্পর্কে অবগত হন এবং সেগুলো সমাধানে যুক্তিসঙ্গত নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বর্তমান পরিস্থিতিতে তাদের কোন সমস্যার সৃষ্টি হলে তারা যেন আলীকদম সেনা জোনের সহয়তা গ্রহণ করেন সেই বিষয়ে সকলকে অবগত করেন।

অন্য দিকে একুই সময়ে প্রতিকূল আবহাওয়া, পরিবেশ এবং নিজস্ব নিরাপত্তা বজায় রেখে আলীকদম ও লামা উপজেলার পর্যটন শিল্পের উন্নয়ন বিষয়ক সমন্বয় এবং পর্যটকদের প্রতিকূল আবহাওয়ায় নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ৫ জুন ২০২৫ তারিখে বান্দরবান রিজিয়নের আলীকদম জোনের আওতাধীন জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মোঃ হাফিজুর রহমান, পিএসসি। এছাড়াও উক্ত সমন্বয় সভায় স্থানীয় আলীকদম ও লামা উপজেলার পর্যটক কেন্দ্রিক বিভিন্ন পর্যায়ের কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে সভাপতি আলীকদম জোনের আওতাধীন পর্যটন এলাকার দেশীয় ও স্থানীয় গুরুত্ব উপস্থাপন করেন।

তিনি বলেন, আলীকদম ও লামা উপজেলা পর্যটন শিল্প দেশের উন্নতি যেভাবে অবদান রাখছে তা একই ভাবে স্থানীয় সাধারণ জনমানুষের জীবিকা নির্বাহের ভূমিকা পালন করছে। সুতরাং আলীকদম ও লামার পর্যটন শিল্পকে সংরক্ষণ ও এর নিরাপত্তা রক্ষা করা স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং একইভাবে পর্যটন কেন্দ্রিক বিভিন্ন সংগঠন যেমন হোটেল ও রিসোর্ট মালিক সমিতি, টুরিস্ট গাইড সমিতি ও বিভিন্ন যানবাহন মালিক সমিতি সকলের সমান দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিকূল আবহাওয়ায় পাহাড়ি ঢলের কারণে নদী ও ঝিড়ির পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় দূর্গম পর্যটন এলাকা গুলোর ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

এবিষয়ে তিনি সকল টুরিস্ট গাইডসহ অন্যান্য সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে দায়িত্ব সহকারে পর্যটকদের চলাফেরার পরামর্শ প্রদান করার জন্য অনুরোধ জানান। পর্যটকদের নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে আলীকদম সেনা জোন সর্বদা নিরলসভাবে অবদান রেখেছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেন, পর্যটন এলাকাগুলোতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের কার্যকলাপ, অবৈধ মাদক ও নারীর ব্যবহার থেকে সকলকে সতর্ক থাকতে হবে এবং পর্যটন শিল্পকে দেশের স্বার্থে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।