সাংবাদিক মুন্নি সাহার মা-স্বামী-ভাইসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা | Daily AjKaler Kontho

সাংবাদিক মুন্নি সাহার মা-স্বামী-ভাইসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৩, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন
সাংবাদিক মুন্নি সাহার মা-স্বামী-ভাইসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজকালের কন্ঠ ডেস্ক :  সাংবাদিক মুন্নি সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন, দুই ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাংবাদিক মুন্নি সাহা, পরিবারের সদস্যরা এবং তার স্বামী এস এম প্রমোশনসের স্বত্ত্বাধিকারী কবির হোসেন তাদের ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।