তিতুমীর সরকারের একমাত্র মেয়ে মাহিয়া তাসনিম তানহার শুভ জন্মদিন | Daily AjKaler Kontho

তিতুমীর সরকারের একমাত্র মেয়ে মাহিয়া তাসনিম তানহার শুভ জন্মদিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
তিতুমীর সরকারের একমাত্র মেয়ে মাহিয়া তাসনিম তানহার শুভ জন্মদিন
ব্যুরো চীফ ময়মনসিংহ : আজ ১ জুন, তিতুমীর সরকারের একমাত্র মেয়ে মাহিয়া তাসনিম তানহার শুভ জন্মদিন। এই বিশেষ দিনে পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে অকৃত্রিম ভালোবাসা ও শুভ কামনা। তানহার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
তানহা একজন প্রাণবন্ত, মেধাবী ও স্নেহধন্য কন্যা। বাবা তিতুমীর সরকার বলেন, “তানহা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আজ তার জন্মদিনে আমি মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমার মেয়েকে সুস্থ রাখেন, ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন এবং জীবনে সফলতা দান করেন। সকলের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার মেয়ের জন্য দোয়া করবেন।”
তানহার জন্মদিন উপলক্ষে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকেও জানানো হয়েছে শুভেচ্ছা ও শুভকামনা।
শুভ জন্মদিন মাহিয়া তাসনিম তানহা! তোমার জীবনে প্রতিটি দিন হোক আনন্দময়, উজ্জ্বল ও সাফল্যে ভরপুর—এই প্রার্থনা রইল।