ইঞ্জিনিয়ার শ্যামলকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা | Daily AjKaler Kontho

ইঞ্জিনিয়ার শ্যামলকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩১, ২০২৫, ৫:৪১ অপরাহ্ন
ইঞ্জিনিয়ার শ্যামলকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা

ডেস্ক রিপোর্টস : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জেলা বিএনপির সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া।

৩১ মে শনিবার সাকলে শহরের পুনিয়াউট এলাকায় অবস্থিত তার নিজ বাসভবনে সংগঠনের একটি প্রতিনিধিদল এ শুভেচ্ছা জানাতে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোঃ খান বিটু, সহ-সভাপতি মোঃ শামসুল আরেফিন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, যুগ্ম সম্পাদক সোহেল আহাদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম আহাদ, সদস্য মোঃ সাইফুল ইসলামসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কাছে সাংবাদিক ইউনিয়নের ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ভবিষ্যতে গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে যৌথভাবে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ইঞ্জিনিয়ার শ্যামলও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের এই শুভেচ্ছা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি চাই রাজনীতির পাশাপাশি মিডিয়াও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিক।”