প্রতিশ্রুতির ১৪ বছর: নারীর জয়যাত্রা সমবায়ে | Daily AjKaler Kontho

প্রতিশ্রুতির ১৪ বছর: নারীর জয়যাত্রা সমবায়ে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩০, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন
প্রতিশ্রুতির ১৪ বছর: নারীর জয়যাত্রা সমবায়ে
মোঃ সাহাবুল আলম নাটোর প্রতিনিধি : “সমবায় শক্তি, সৃষ্টিকর্তা মহান, সমবায় মুক্তি”—এই স্লোগান সামনে রেখে নাটোরের বড়াইগ্রামের জোনাইল আদর্শ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড তাদের ১৪তম বার্ষিক সাধারণ সভা পালন করে শুক্রবার (৩০ মে)।
স্থান: প্রতিভা কিন্ডারগার্টেন এন্ড মডেল হাই স্কুল মাঠ।
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে সভা। গৃহিণী, শিক্ষিকা, উদ্যোক্তা—সবাই মিলেই যেন এক আত্মবিশ্বাসী নারীমঞ্চ।
প্রধান অতিথি কাল্ব চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন বলেন: “নারী নেতৃত্ব শুধু অর্থনৈতিক নয়, সামাজিক পরিবর্তনেরও ইঙ্গিত দেয়।” সভায় বিগত বছরের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
নারী সদস্যদের অনেকে বলেন: মতিন স্যারের সহযোগিতায় ঢাকায় প্রশিক্ষণ নিয়ে আমরা বাস্তব অভিজ্ঞতা পেয়েছি। তিনি আমাদের সামনে এগিয়ে যেতে সাহস দিয়েছেন।”
তবে কিছু মানুষ বিষয়টি নেতিবাচকভাবে দেখছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ।
এই সমবায় এখন শুধু ঋণ নয়, নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল উদাহরণ। ১৪ বছরের প্রতিশ্রুতি আর অধ্যবসায়ের ফলেই তারা আজ নিজেরাই নিজেদের পথ তৈরি করছেন।