ময়মনসিংহে ডিবি পুলিশের অ'ভিযানে ০১টি চোরাই অটোগাড়ীসহ গ্রে/ফ/তার-০ | Daily AjKaler Kontho

ময়মনসিংহে ডিবি পুলিশের অ’ভিযানে ০১টি চোরাই অটোগাড়ীসহ গ্রে/ফ/তার-০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৮, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
ময়মনসিংহে ডিবি পুলিশের অ’ভিযানে ০১টি চোরাই অটোগাড়ীসহ গ্রে/ফ/তার-০

ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি: অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কালীবাড়ী গুদারাঘাট সংলগ্ন এস.কে হাসপাতালের বিপরীত দিকে দূরন্ত পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৭ মে ২০২৫ খ্রিঃ তারিখ ১৭.০০ ঘটিকায় ০১টি চোরাই অটোগাড়ীসহ চোর চক্রের সদস্য আসামী ১। মোঃ জয়নাল আবেদীন (২৩), পিতা-মোঃ আব্দুল হেকিম, মাতা-মোছাঃ বেদানা, সাং-নীলগঞ্জ, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, এপি-হেলাল মার্কেট, শিকদারবাড়ী (জামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-উত্তরখান, জেলা-ঢাকা, ২। মোঃ আব্দুল মিয়া @ আব্দুল্লাহ (২৯), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-মোছাঃ কমলা বেগম, সাং-বাজাড়িপাড়া, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, এপি-হেলাল মার্কেট (জনৈক নয়ন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-উত্তরখান, জেলা-ঢাকাদ্বয়কে গ্রে/ফ/তা/র করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অটোগাড়ী চুরি চক্রের সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। উদ্ধারকৃত ০১টি অটোগাড়ী উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।