
নেয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালী জেলা বিএনপির অধীনে থাকা সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে জেলা বিএনপি আহ্বায়ক কমিটি।
সোমবার (২৬ মে) দুপুরে দিকে জেলা শহর মাইজদীতে এক রেস্তোরাঁয় আয়োজিত জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির সূত্র বলছে, বর্তমান কমিটিগুলো বিলুপ্ত ঘোষণার তিন মাসের মধ্যে নোয়াখালী জেলা কমিটির আওতাধীন ৯টি উপজেলা, ৯টি পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব কমিটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।
এছাড়া প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ১০০ জন সদস্য নির্বাচিত করা হবে। যাদের ভোটে ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব নির্বাচিত করা হবে।
আপনার মতামত লিখুন :