ময়মনসিংহে ভূমি মেলা ২০২৫-এর জমকালো উদ্বোধন | Daily AjKaler Kontho

ময়মনসিংহে ভূমি মেলা ২০২৫-এর জমকালো উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৫, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন
ময়মনসিংহে ভূমি মেলা ২০২৫-এর জমকালো উদ্বোধন

ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। আজ সকাল ১০টায় শহরের সার্কিট হাউজ মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মুফিদুল আলম। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, “ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবা সহজ ও জনবান্ধব করতে সরকারের নানা পদক্ষেপের বাস্তব প্রতিফলন হচ্ছে এই মেলার মাধ্যমে।”

মেলায় ভূমি সেবার ডিজিটাল প্রক্রিয়া, নামজারি, খতিয়ান, মৌজা ম্যাপ, রেকর্ড সংশোধনসহ নানা সেবা বুথ চালু রয়েছে। এছাড়া নাগরিকদের সচেতন করতে চলছে প্রদর্শনী, ভিডিও প্রেজেন্টেশন এবং প্রশ্নোত্তর পর্ব।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং আগামী ২৭ মে পর্যন্ত চলবে ।