বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন | Daily AjKaler Kontho

বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৫, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন

জামাল কাড়াল, বরিশাল প্রতিনিধি: ঝালকাঠি আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন জাকজমকপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্পুর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, সবদলের শ্রমিকদের অংশগ্রহণে নির্বাচন কমিশন সব আয়োজন সম্পন্ন করেছে।

শনিবার (২৪মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হয়েছে। ১১টি পদের বিপরীতে ৩৪জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বারবার নির্বাচিত সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক রনি। ৭৬৩জন ভোটারের মধ্যে ৬৬৪জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচন কমিশনার, পৌর বিএনপির সভাপতি ও ঝালকাঠি জেলা আইনীজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও বাস মালিক সমিতির আহ্বায়ক বাচ্চু হাওলাদার।

নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন এসব তথ্য নিশ্চিত করে জানান, সভাপতি পদে জেলা শ্রমিকদলের সভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি টিপু সুলতান গোলাপ ফুল প্রতিকে ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্ব›দ্বী সংগঠনের সাবেক সভাপতি মজিবুর রহমান বাস প্রতিকে পেয়েছেন ২১৭ভোট।

সহসভাপতির দুটি পদে মো. জলিল সিকদার বাঘ প্রতিকে ২৯৫ ভোট এবং মো. মিলন মিয়া (হাতি প্রতিকে ২৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মো. ফারুক হোসেন আদু (গাভী), মো. শহিদুল ইসলাম খান (হরিণ), মো. হারুন সিকদার (উটপাখি) সহসভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করেছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক রনি আনারস প্রতিকে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. নাসির উদ্দিন হাওলাদার চেয়ার প্রতিকে পেয়েছেন ২৯৬ভোট ও মো. বাদশা মিয়া মাছ প্রতিকে পেয়েছেন ৭ভোট। সহসাধারণ সম্পাদকের দুটি পদে মো. মিলন হাওলাদার কবুতর প্রতিকে ও মো. মানিক খান মোরগ প্রতিকে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. মতিয়ার রহমান নারিকেল গাছ প্রতিকে বিজয়ী হয়েছেন।

লাইন সম্পাদকের দুটি পদে মো. হানিফ হাওলাদার গরুর গাড়ী প্রতিকে ও মো. সুমন সিকদার রেলগাড়ী প্রতিকে বিজয়ী হয়েছেন। প্রচার সম্পাদক পদে মো. মামুন বেপারী মোইক প্রতিকে বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে আলী আকব্বার টেবিল প্রতিকে বিজয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক পদে মো. জামাল হাওলাদার বই প্রতিকে বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মো. সোহেল ফকির কলস প্রতিকে বিজয়ী হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, সম্পুর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শ্রমিক অংশগ্রহণে প্রতিযোগিতাপুর্ণ একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।

এরআগে ফ্যাসিবাদী সরকারদলীয় লোকজন কোন তফসীল ঘোষণা ছাড়াই নির্ধারিত ব্যক্তিকে ঘোষণা দিয়ে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করেছিলো। দীর্ঘ কয়েকদফা এমন নির্বাচনের পরে প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি। উৎসবমুখর পরিবেশে ৭৬৩জন ভোটারের মধ্যে ৬৬৪জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।