নড়াইলে নিহত যুবদল নেতার কবর জিয়ারত করলেনবিএনপি নেতৃবৃন্দ | Daily AjKaler Kontho

নড়াইলে নিহত যুবদল নেতার কবর জিয়ারত করলেনবিএনপি নেতৃবৃন্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৫, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
নড়াইলে নিহত যুবদল নেতার কবর জিয়ারত করলেনবিএনপি নেতৃবৃন্দ

কাজী ইমরান,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নিহত তৌহিদুল ইসলাম তনু ফকিরের কবর জিয়ারত করেছেন উপজেলা বিএনপি, উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

শনিবার (২৫ মে) বিকেলে লোহাগড়া উপজেলার কুমড়ি নিজ গ্রামের পূর্বপাড়া ঈদগাহ সংলগ্ন কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং নিহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, বিএনপি নেতা রঞ্জু বিশ্বাস, কামাল হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিক তারিক, যুগ্ম আহবায়ক মো. তানভীর রহমান, আহবায়ক সদস্য নজরুল ইসলাম ফকির, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, সাজ্জাদ সিকদার, আনিচুর রহমান, আল আমিন প্রমুখ।

উল্লেখ্য, ২০ মে ২০১৩ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে সন্ত্রাসী হামলায় তনু ফকির (৩৫) নিহত হয়। মৃত্যুর আগের তনু ফকির লোহাগড়া উপজেলা যুবদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও দিঘলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।