ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ডাকাতি মামলার আসামির মৃ;ত্যু | Daily AjKaler Kontho

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ডাকাতি মামলার আসামির মৃ;ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৪, ২০২৫, ২:৫০ অপরাহ্ন
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ডাকাতি মামলার আসামির মৃ;ত্যু

ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নূরনবী হক জিসান (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন এবং চলতি বছরের ২৮ মার্চ থেকে কারাগারে বন্দি ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ২২ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কারাগারের ভেতরের ওয়ার্ডে সিঁড়ির রেলিং থেকে পড়ে মাথায় আঘাত পান জিসান। পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে দুপুর আড়াইটায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আগে থেকে কোনো রোগে আক্রান্ত ছিলেন কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে ।