কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা | Daily AjKaler Kontho

কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৪, ২০২৫, ১:২৯ অপরাহ্ন
কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে পরিষদের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের। এবারের বাজেটে আয় ও ব্যয় সমান রেখে ১ কোটি ৪৯ লাখ ৭১ হাজার ৯০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়।

রায়গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জুলফিকার আলীর সঞ্চালনায় বাজেট ঘোষনা ঘোষনা করেন প্যানেল চেয়ারম্যান আবু তাহের । সে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রিজিয়া খাতুন, ঝর্ণা খাতুন, আকলিমা খাতুন, ইসমাঈল হোসেন, আলমগীর খাঁ, আব্দুল কুদ্দুস, হযরত আলী, জসিম উদ্দিন , আশানুর রহমান , আ: গনি সহ গনমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।বাজেট ঘোষনা শেষে বাজেট বাস্তবায়নে সবার সহযোগীতা কামনা করেন রায়গ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের ।