
সরিষাবাড়ী (জামালপুর:) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আজ বৃহস্পতিবার বিকেলে বাসুরিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে। এ সময় সাতটি ড্রেজার মেশিন, দুটি বালু বহনের যান (বোলগেট) ও প্লাস্টিক পাইপ ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেলে ২৬ বীর ইউনিটের বিএ-১১৮২১ শাহারিয়া তালুকদার রিফাত এবং সরিষাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার শহর আলীর ছেলে মো. রফিকুল ইসলাম। তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই উপজেলার আব্দুল হাইয়ের ছেলে মো. আব্দুল মালেক, মোহাম্মদ আলী মন্ডলের ছেলে মো. সাইদ মন্ডল, জহিরুল ইসলামের ছেলে মো. সানি সরকার এবং বগুড়ার ধুনট থানার আবুল বেলালের ছেলে মো. নাজমুল ইসলাম। এছাড়া লিমন সরকার ও সোহাগ মিয়ার ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
অভিযান শেষে আটককৃতদের সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের জিম্মায় হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে এরা যমুনার পূর্ব তীর উপজেলার পিং না ইউনিয়নের পিংনা, বাঁশুরিয়া ও নয়ারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ডেজার মেশিন দিয়ে ভালো উত্তম পূরণ করে আসছিলেন।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) দশ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ প্রদান করেন। অনাদায় পাঁচজনকে এক মাস করে ও দুইজনকে ১৫ দিনে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল জানান, নদীভাঙন ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে সাতজনকে জেল জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :