মাত্র দেড় ঘন্টার ব্যবধানে বন্য হাতির আক্রমণে দুইজন নি'হত | Daily AjKaler Kontho

মাত্র দেড় ঘন্টার ব্যবধানে বন্য হাতির আক্রমণে দুইজন নি’হত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২১, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
মাত্র দেড় ঘন্টার ব্যবধানে বন্য হাতির আক্রমণে দুইজন নি’হত

মো: রিয়াজ শেরপুর প্রতিনিধি : মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে শেরপুরের ঝিনাইগাতীতে আজিজুল ইসলাম আকাশ (৪০) নামে এক দিনমজুর ও এফিলিস মারাক (৪৫) নামে আরও এক আদিবাসী মিলে দুইজন নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাত ৯টা ও সাড়ে দশটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী দরবেশ তলা এবং গজনী-বাকাকুড়া রোড়ে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম আকাশ গান্ধিগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং এফিলিস বড় গজনী গ্রামের সোহান মারাকের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে একদল বন্যহাতি বড় গজনী এলাকার একটি লিচু বাগানে হানা দেয়। এসময় স্থানীয়রা মশাল ও সার্চ লাইট জালিয়ে হৈ-হুল্লোড় করে হাতির দলটি তাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে রাত নয়টার দিকে হাতির তাড়া খেয়ে সবাই দৌড়ে পালালেও আজিজুল ইসলাম আকাশ পা ছিলে পড়ে যান। এসময় বন্যহাতি তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে বিভৎসভাবে হত্যা করে।

অন্যদিকে রাত সাড়ে দশটার দিকে এফিলিসসহ স্থানীয় চার কৃষক বাকাকুড়া এলাকা থেকে বড় গজনীর দিকে আসছিলেন। এসময় শালবনে থাকা বন্যহাতির দল আকস্মিক তাদের ধাওয়া করলে অন্যরা দৌড়ে বাঁচতে পারলেও এফিলিসকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ছিন্নভিন্ন করে হত্যা করে।

সংবাদটি পাওয়া মাত্র ঝিনাইগাতী উপজেলা প্রশাসক জনাব আশরাফুল আলম রাসেল মহোদয় দ্রুত পরিদর্শনে যান এবং হাতি তাড়ানো জন্য ৫০ লিটার তেল ক্রয় বাবদ নগদ অর্থ প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ জনাব,আল- আমিন সাহেব এবং এসিএফ মহোদয় ও রেঞ্জার কর্মকর্তা।

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে নিয়মানুযায়ী তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।