কুয়াকাটায় জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট | Daily AjKaler Kontho

কুয়াকাটায় জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২১, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
কুয়াকাটায় জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা পৌরসভায় মঙ্গলবার গভীর রাতে জামায়াতে ইসলামীর পৌরসভার ৭ নং ওয়ার্ড সভাপতি র বাড়িতে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ডাকাতি। জামায়াত নেতা মোঃ জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে একটি সংঘবদ্ধ ডাকাতদল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ঘটনাকালে পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে ছিলেন।

ডাকাতির খবর পেয়ে কুয়াকাটা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে।ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর হাওলাদার সাংবাদিকদের বলেন, “হঠাৎ করেই কয়েকজন অস্ত্রধারী আমাদের বাড়িতে ঢুকে সবকিছু লুট করে নিয়ে যায়। পরিবার নিয়ে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা বলেন, কুয়াকাটার মতো শান্তিপূর্ণ এলাকায় এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের প্রতি তারা দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”