সাতক্ষীরায় সামাজিক সংগঠন আস্হা'র মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় সামাজিক সংগঠন আস্হা’র মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৭, ২০২৫, ৫:১১ অপরাহ্ন
সাতক্ষীরায় সামাজিক সংগঠন আস্হা’র মতবিনিময় সভা

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরায় সামাজিক সংগঠন আস্হা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের তুফান কনভেনশন সেন্টার লেক ভিউতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উন্নয়ন সংস্থা সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিঃ পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন।

তিনি বলেন, রক্তদান কর্মসূচি ও বৃক্ষ রোপন সদকায়ে জারিয়া। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে। সামাজিক কর্মকাণ্ডে সকলের জড়িত থাকা উচিত। সকলকে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাজমুল হাসান রনি, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, ফয়জুল কবির খান প্রমুখ।

সভায় রক্তদান, বৃক্ষরোপন, পরিচ্ছন্নতা, সেবা, আপদকালিন সহায়তা, ফ্রি স্বাস্থ্যসেবা, স্বপ্নের প্রাণসায়র আধুনিকায়ন জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আস্থা সংস্থার সাধাঃ সম্পাদক আবু মুসা।