
নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ধানক্ষেত থেকে মো. রাফি (২২) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সাড়ে রাত ১০ টায় সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের পাশে ধলাগাছ সুখীপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত রাফি শহরের কয়ানিজ পাড়ার আব্দুল হাফিজ ওরফে হাফেজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সুখীপাড়ার পাশে ধান ক্ষেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে রাতেই থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ সকালে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :