খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ মালেক | Daily AjKaler Kontho

খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ মালেক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৫, ২০২৫, ৭:১২ অপরাহ্ন
খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ মালেক

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি: দীর্ঘ ৪ মাস লন্ডনের চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন দক্ষিণ এশিয়ার সুনামধন‍্য চিকিৎসক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমানের সহধর্মিনী সিলেটের কৃতিসন্তান ডা: জোবাঈদা রহমান।

আজ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে হিথ্রো বিমানবন্দর হয়ে কাতারের আমিরের পাঠানো এ‍্যার এম্বোলেন্সে বাংলাদেশে রওনা দিবেন।

তিনি সবার কাছে দোয়া প্রত‍্যাশী যেন সুস্হ সুন্দর ভাবে বাংলাদেশে অবতরণ করতে পারেন।