বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‍্যালি | Daily AjKaler Kontho

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‍্যালি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫  উপলক্ষে সাতক্ষীরায়  আলোচনা সভা ও র‍্যালি

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বেলা ১১ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি , চ্যানেল আই টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম, বাংলাভিশন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ,আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন,বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, আমিনা বিলকিস ময়না, সাংবাদিক কাজী ময়না,ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি বেলাল হোসেন,দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খা, দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, দৈনিক সাতনদী পত্রিকার সহ সম্পাদক জহুরুল ইসলাম, দৈনিক লাখো কন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ফিরোজ হোসেন, সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বিভিন্ন বাধা ও প্রশ্নের সম্মুখীন হতে হয়। দেশে সাংবাদিকদের নিবৃত করতে একাধিক আইন থাকলেও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কোন আইন নেই।।এ সময় বক্তারা আরো বলেন, সকল সরকার মুখে মুখে সাংবাদিক বান্ধব সরকার বললেও মূলত তারা সাংবাদিকদের কন্ঠ রোধ করতে চায়।এ সময় সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ মনসুর রহমান, দৈনিক কালের কন্ঠ পত্রিকার রোকনুজ্জামান টিপু,দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি শাহজাহান আলী মিটন, দৈনিক অনির্বাণ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ক্রীড়া প্রতিনিধি, আতিয়ার রহমান,সাপ্তাহিক দাম পত্রিকা বার্তা সম্পাদক শহিদুল ইসলাম শহিদ সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।