কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বুরুজালিয়া গ্রামসংলগ্ন নদীতীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর জোয়ারের স্রোতে ভেসে আসা লাশটি স্থানীয়দের নজরে এলে পুলিশে খবর দেওয়া হয়। উদ্ধারকৃত নারীর পরনে সবুজ রঙের ব্লাউজ ছিল এবং তার শরীর অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার গাজী বলেন, “লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।”