ময়মনসিংহ নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, স্বস্তি পথচারীদের | Daily AjKaler Kontho

ময়মনসিংহ নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, স্বস্তি পথচারীদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
ময়মনসিংহ নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, স্বস্তি পথচারীদের

ব্যুরো চীফ ময়মনসিংহঃ গত রবিবার ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় এলাকায় ভাসমান ফুটপাত দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান।

পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে বসানো দোকানগুলোর কারণে এলাকাবাসী এবং সাধারণ পথচারীরা নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। স্থানীয়রা জানান, ফুটপাতে দোকান বসার ফলে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজটও বেড়ে যায়।
অভিযানের সময় পুলিশ সদস্যরা ফুটপাতে স্থাপিত অবৈধ দোকানপাট সরিয়ে দেন এবং দোকানদারদের সতর্ক করা হয়। ওসি মোঃ শফিকুল ইসলাম খান জানান, জনগণের সুবিধার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নগরীর সৌন্দর্য রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে।

পথচারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এখন ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হাঁটা যাবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরকে দখলমুক্ত ও পথচারীবান্ধব করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।