রাসু'কে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিসেবে দেখতে চান | Daily AjKaler Kontho

রাসু’কে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিসেবে দেখতে চান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ১:২৯ পূর্বাহ্ন
রাসু’কে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিসেবে দেখতে চান

দ্বীন ইসলাম, ময়মনসিংহ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক পদে মো. মিনহাজুল ইসলাম রাসু পারফেক্ট বলে মনে করেন ময়মনসিংহ মহানগরের যুব সমাজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ মহানগর শাখার ১নং সহ-সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর থেকেই দীর্ঘদিনের রাজনৈতিক নেতা হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নিয়মিত সংগঠনের খুঁজ-খবর নিয়েছেন। বহুবার জেল, জুলুম, নিপীড়নের শিকার হয়েছেন তিনি। একজন অভিভাবকের মতো দক্ষ সংগঠক হিসেবে মাঠে রয়েছেন।

বর্তমানে তিনি ময়মনসিংহ মহানগর শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রাথমিক স্তর থেকে কর্মজীবন শুরু করেন। বাঘমারা আঞ্চলিক কমিটি, ১৭নং ওয়ার্ড শাখা এবং ময়মনসিংহ শহর শাখার সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ জেলা শাখার সহ-যোগাযোগ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

গত দুই দশকে রাসু ৪৫টিরও বেশি রাজনৈতিক মামলায় অভিযুক্ত হয়েছেন এবং মোট ৩৮8 দিন কারাবাস ভোগ করেছেন। বিভাগীয় গণ সমাবেশে অংশ গ্রহণ ও বাস্তবায়নে অবদান রাখায় সরকার কর্তৃক করা মামলায় তিনি ১ নম্বর আসামী রয়েছেন। রাজপথের লড়াকু সৈনিক সমাজ সেবক বারবার কারা নির্যাতন রাসু সকলের সহযোগিতা নিয়েই পথচলতে চায়। দলের নেতাকর্মীদের সমন্বয়নে মিলেমিশে কাজ করতে চায়। রাজনৈতিক নির্যাতন সত্ত্বেও রাসু সাহসী এবং মুখর কর্মী হিসাবে পরিচিত।

তিনি যুব সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং দলের লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। আহ্বায়ক পদে নির্বাচনে রাসুর প্রার্থিতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ মহানগর শাখাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্বাস করা হচ্ছে।