
সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শসারবল পশ্চিমপাড়া এলাকার মা*দকসম্রাট সোহেল মিয়ার বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান দিয়ে ১৮ কেজি গাজা সহ তাকে গ্রেফতার করেছে।
সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক এস আই অনল কুমার দত্ত বাদী হয়ে মাদক সম্রাট সোহেল মিয়াকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশারবল পশ্চিমপাড়া এলাকায় ও উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে গাঁ*জা বিক্রি করে আসছিলেন। মাদক সম্রাট সোহেল মিয়া (৪২) গাজা বিক্রি করতেছেন বলে উপজেলায় অবস্থানরত সেনা সদস্য ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়। পরে আজ বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে শশারবল পশ্চিমপাড়া এলাকায় মাদক সম্রাট সোহেল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। সোহেল মিয়ার বাড়িতে অভিযান দিয়ে সোহেল মিয়ার দেওয়া তথ্য মতে ঘরের পশ্চিম পাশে খড়ের পালার ভিতর থেকে ৯টি প্যাকেটে মোড়ানো প্রায় ছয় লাখ টাকার ১৮ কেজি গা*জা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অনল কুমার দত্ত বাদী হয়ে মাদক সম্রাট সোহেলকে আসামি করে ২০১৮ সালের মা*দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।
আজ বৃহস্পতিবার বিকেলে মাদক মামলার আসামি মাদকসম্রাট সোহেল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মা*দক সম্রাট সোহেল মিয়াকে নিজ বাড়ি থেকে ১৮ কেজি গাঁ*জা সহ গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :