
গৌরনদী প্রতিনিধিঃ সন্ত্রাসের গডফাদার এবং দানবখ্যাত বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিনাভোটে তিনবারের সাবেক পৌর মেয়র, কারাগারে থাকা হারিছুর রহমানের বিচার ও ফাঁ*সির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে গৌরনদীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সরকারি গৌরনদী কলেজ শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ন আহবায়ক শামীম খলিফা,
জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সায়েদুল আলম খান সেন্টু, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব ফুয়াদ হোসেন এ্যানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম জয়, হীরা রহমান সাদ্দাম সহ অন্যান্যরা।
বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে গৌরনদীতে রাজনৈতিক সন্ত্রাসের গডফাদার ও দানবখ্যাত হারিছুর রহমানের ফাঁ*সির দাবি করেন। একইসাথে বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা হারিছুর রহমানের আয়েশী জীবন কাটানোর ঘটনায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হারিছুর রহমান নিজেকে এ অঞ্চলের সন্ত্রাসের গডফাদার হিসেবে গড়ে তুলেছিলো। তিনি ২৪’র জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে হ*ত্যাকান্ডসহ মেয়রের দায়িত্ব পালনকালে সিমাহীন দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাট করেছেন। লুটপাটের অর্থে এখন তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বিলাসী জীবনযাপন করছেন।
সমাবেশে বক্তারা বলেন, খুনি হারিছুর রহমান ২৪’র জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে হ*ত্যাকান্ডসহ মেয়রের দায়িত্ব পালনকালে সিমাহীন দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাট করেছেন। কারাগারে দায়িত্বপালনরত কর্মকর্তা-কর্মচারীসহ অসৎ পুলিশ সদস্যদের সহয়তায় হারিছুর রহমান সেখানে বিলাসী জীবন যাপন করছেন।
তার দুর্নীতির তদন্তে দুদক কর্তৃক কমিটি গঠনের দাবি জানানোসহ বিক্ষোভকারীরা অবিলম্বে খুনী হারিছুর রহমানের বিচার ও ফাঁ*সির দাবি করেন।
বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, জেল কোড অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধার বাহিরে জেল কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা হারিছুর রহমানকে দেওয়া বাড়তি সুবিধা বন্ধ না করলে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনে জেলখানা ঘেরাও করা হবে।
আপনার মতামত লিখুন :