বারহাট্টায় ডিবি পুলিশের অভিযানে ই*য়াবা সহ ১জন আটক | Daily AjKaler Kontho

বারহাট্টায় ডিবি পুলিশের অভিযানে ই*য়াবা সহ ১জন আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৫, ২:৪১ অপরাহ্ন
বারহাট্টায় ডিবি পুলিশের অভিযানে ই*য়াবা সহ ১জন আটক

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (পূর্ব) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ই*য়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ তানভীর হোসেনকে (৩২) গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত তানভীর জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর এলাকার আলতাবুর রহমানের পুত্র।

নেত্রকোণা ডিবি পুলিশ (পূর্ব) এর অফিসার ইনচার্জ সায়েদুর রহমান সোমবার বিকেলে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিত মারফত জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর নির্দেশে ডিবি পূর্ব এর সার্বিক তত্ত্বাবধানে এস আই মোঃ তোফায়েল ইসলামের নেতৃত্বে একটি টিম রবিবার রাত সাড়ে ১০টায় জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর এলাকার অভিযান চালিয়ে মধুপুর গ্রামের আলতাবুর রহমানের পুত্র মা*দক ব্যবসায়ী মোঃ তানভীর হোসেনকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

(২১ শেএপ্রিল) সোমবার দুপুরে আসামী তানভীর এর বিরুদ্ধে বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর কোর্টে প্রেরণ করা হয়।বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।