জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র সেই আবিদের নিয়োগ বাতিল করল সরকার | Daily AjKaler Kontho

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র সেই আবিদের নিয়োগ বাতিল করল সরকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৫, ৫:০১ অপরাহ্ন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র সেই আবিদের নিয়োগ বাতিল করল সরকার

আজকালের কন্ঠ ডেস্কঃ গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে নিয়োগের তিন দিনের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার।আজ শনিবার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ এপ্রিল দেওয়া মুহাম্মদ আবু আবিদের নিয়োগাদেশটি বাতিল করা হলো।এর আগে গত ১৫ এপ্রিল তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা এবং অস্তিত্বহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করবেন।

এই নিয়োগের শর্তসমূহ উক্ত নিয়োগপত্র দ্বারা নির্ধারিত বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এই নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়। আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের সঙ্গে আবিদের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দ্রুত তাকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। অনেকেই এটাকে আওয়ামী লীগ পুনর্বাসনের ধাপ বলেও মন্তব্য করেন।