
মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান : বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় আলীকদম সেনা জোন কতৃক বৌদ্ধ ধর্মালম্বীদের মহা সাংগ্রাই রিলং পোয়েঃ অনুষ্ঠান উদযাপন উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করেন আলীকদম সেনাবাহিনী।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ ইং তারিখ ১২০০ ঘটিকার সময়ে আলীকদম সেনা জোনের আওতাধীন বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় মহা সাংগ্রাই রিলং পোয়েঃ অনুষ্ঠান। বর্নিত অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মালম্বীদের পাশের থাকার লক্ষে, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জোন সদর হতে ( ০৯ কিঃ মিঃ উত্তর পশ্চিম দিকে) ভরির মুখ মংপাইখই
বৌদ্ধ এবং মংচিং হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে ও আলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভেচ্ছা উপহার প্রদান করেন, আলীকদম সেনা জোনের অফিসার বিএ-৮৪৬০ মেজর হাফিজুর রহমান।
উক্ত বৌদ্ধ বিহারে আরো উপস্থিত ছিলেন, জনাব, মংকানু মারমা ( হেডম্যান , আলীকদম সদর মোজা) ইন্সপেক্টর মির্জা জহিরুল ইসলাম ওসি আলীকদম থানা। এছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৌদ্ধ ধর্মলম্বীসহ ১৫০ থেকে ২০০ জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বৌদ্ধ ধর্মলম্বীরা শান্তিপূর্ণভাবে তাদের অনুষ্ঠান করতে পেরে আলীকদম সেনা জোনের উপর বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :