এবি ব্যাংক পিএলসি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Daily AjKaler Kontho

এবি ব্যাংক পিএলসি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৫, ২:৫২ অপরাহ্ন
এবি ব্যাংক পিএলসি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে এবি ব্যাংক পিএলসি গৌরবময় ৪৩ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে দেশ-বিদেশের সকল শাখায় একযোগে দিনটি উদযাপন করা হয়।

সন্দ্বীপ শাখায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, পরবর্তীতে কেক কেটে ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা পরিচালক জনাব মোঃ সোলাইমান,সহকারী শাখা পরিচালক মেহেদী হাসান এবং বিশেষ অতিথি হিসেবে সুনামধন্য চিকিৎসক ডা.আবুল কালাম আজাদ,এনাম নাহার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আসিফ আকতার,সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হাসানুজ্জামান সন্দ্বীপী এবং সন্দ্বীপ সিটি সেন্টারের মালিক মোঃ মাইনউদ্দিন।

সবশেষে,ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এবি ব্যাংক ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে এই প্রত্যাশাই সকলের।