গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত নৃশংস গণহ*ত্যার প্রতিবাদে র‍্যালি | Daily AjKaler Kontho

গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত নৃশংস গণহ*ত্যার প্রতিবাদে র‍্যালি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত নৃশংস গণহ*ত্যার প্রতিবাদে র‍্যালি

ব্যুরো চীফ ময়মনসিংহঃ ময়মনসিংহ মহানগরে আজ ১০ এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার গাজায় ইসরাইলের নৃশংস গণহ*ত্যার প্রতিবাদে একটি বিশাল মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বারবার কারা নির্যাতিত নেতা রাজপথের সাহসী সৈনিক ময়মনসিংহ নগর যুবদলের সাবেক সফল সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি তিতুমীর সরকার।

উক্ত মিছিলে অংশগ্রহণকারী সকলেই অসহায় নিরস্ত্র ফিলিস্তিনের পাশে থাকার সংহতি প্রকাশ করেন। ইসরাইলের এমন চরম নিষ্ঠুরতার ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল ও সংহতি র‍্যালী সম্পূর্ণ করে

এছাড়াও এই প্রতিবাদ মিছিল ও সংহতি র‍্যালির সার্বিক সহযোগিতায় ছিলেন ময়মনসিংহ মহানগর নিরীহ ফিলিস্থিনবাসীর জন্য দোয়া ও সমর্থন করার জন্য সর্বস্তরের বিএনপি ২৭নং ওয়ার্ড ময়মনসিংহ মহানগর নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।