মেসি ম্যাজিকে সেমিতে মায়ামি | Daily AjKaler Kontho

মেসি ম্যাজিকে সেমিতে মায়ামি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন
মেসি ম্যাজিকে সেমিতে মায়ামি

স্পোর্টস ডেস্ক : কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ে শঙ্কা ছিল লিওনেল মেসির দল ইন্টার মায়ামির। প্রথম লেগেই ১-০ গোলে পিছিয়ে ছিলেন তারা। দ্বিতীয় লেগেও শুরুতেই গোল গোল হজম করে পিছিয়ে পড়ে। ঘরের মাঠে এরপরই মেসি ম্যাজিক, শেষভাগে আরও একটি। লস অ্যাঞ্জেলস এফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মায়ামি। দুই লেগ মিলিয়ে ইন্টারের স্কোর লাইন ছিল ৩-২।

প্রথম লেগে পিছিয়ে থাকা মায়ামির বিপদ আরও বাড়ে খেলার ৯ মিনিটে। লস অ্যাঞ্জেলসকে এগিয়ে দেন অ্যারন লং। ৩৫ মিনিটে দারুণ এক স্ট্রাইকে মায়ামিকে ম্যাচে ফেরান মেসি। সেমিতে যেতে এরপরও প্রয়োজন ছিল আরও দুই গোল।
৬১ মিনিটে নোয়া অ্যালেন মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এক অপ্রত্যাশিত গোলে। বক্সে একটি বল চিপ করে ফেডেরিকো রেডোনদোর দিকে বাড়ান তিনি। লস অ্যাঞ্জেলসের গোলরক্ষক লরিস ভেবেছিলেন, রেডোনদো বলটি নেবেন।

৮৪ মিনিটে একটি পেনাল্টি পেয়ে যায় তারা। হ্যান্ডবলের আবেদন করে সফল হয় মায়ামি। ভিএআর চেকের পর পেনাল্টি দেন রেফারি। মেসি নির্ভুলভাবে তা গোলে রূপান্তর করেন। এরপর দারুণ দক্ষতায় মেসিদের হয়ে শেষ কাজটি করে দেন গোলরক্ষক অস্কার উস্তারি। আর্জেন্টাইন গোলরক্ষক শেষদিকে দুটি দারুণ সেভ করে দলকে সেমিফাইনালে নিয়ে যান।

পিছিয়ে পড়েও ৩-১ গোলের দাপুটে জয়ে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে। বিপরীতে ২০২২ কাতার বিশ্বকাপে যে গোলরক্ষকের বিপক্ষে টাইব্রেকারসহ ২ গোল করেছিলেন, ফ্রান্সের সেই উগো লরিসকে দুবার পরাস্ত করেন মেসি।