আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মৌন মিছিল ও প্রতিবাদ সভা | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মৌন মিছিল ও প্রতিবাদ সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মৌন মিছিল ও প্রতিবাদ সভা

আশরাফ ,আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হত্যা ও স্বাস্থ্যকমীর্দের হত্যার প্রতিবাদে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মৌন মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিবের উদ্যোগে মৌন মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ। পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব,তিনি বলেন মুসলিমদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও নির্যাতনের বিপক্ষে তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পক্ষ থেকে মুসলমানদের উপর সকল হামলায় আমাদের অবস্থান সুস্পষ্ট। তখন ছিলেন মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন, ডা. সবুজ রায়, সিনিয়র নার্স আরতী মধু ও মমতা মন্ডলসহ প্রমুখ।