
ব্যুরো চীফ ময়মনসিংহঃ ৯ এপ্রিল ২০২৫ (বুধবার) সকাল ৮ টায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এপ্রিল মাসের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম। পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন ও দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :